রবিবার , ৩১ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ণ

Spread the love

ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য সংকট ও অপুষ্টিতে গাজার আরও ১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে শনিবার (৩০ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এর ফলে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টি ও অনাহারে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩২ জনে, যাদের মধ্যে ১২৪ জন শিশু।

বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছে, গাজার কেন্দ্রীয় এলাকায় দুর্ভিক্ষ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে দেইর আল-বালাহ ও খান ইউনিস জেলাতেও এ সংকট ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, আইপিসির দুর্ভিক্ষ ঘোষণার পর থেকে একাই ৫৪ জন ক্ষুধা ও অনাহারে মারা গেছেন। এর মধ্যে নয়জন শিশু রয়েছে। সূত্র: আনাদোলু

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচিত সরকারের পথকে মসৃণ রাখাই আমাদের দায়িত্ব : খাদ্য উপদেষ্টা

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

নিউইয়র্কে ডেলিভারি ওয়ার্কারদের জন্য নতুন সেবা কেন্দ্রের উদ্বোধন

তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, দুইজন আটক

হাদি হত্যার পুনঃতদন্তে সিআইডির সময় বাড়ল ২৫ জানুয়ারি পর্যন্ত

মুনিয়া ইস্যুতে চাঁদাবাজির অভিযোগ, তৌহিদ আফ্রিদিকে ঘিরে নতুন তথ্য ফাঁস

সাবেক আইজিপি বেনজীরের মার্কিন ও মালয়েশিয়ার সম্পদ ক্রোক-ফ্রিজের নির্দেশ আদালতের

গাজা যুদ্ধ শেষ হয়নি—মৃত সব জিম্মি ফিরলেই বন্ধ হবে: ইসরায়েলি সেনাপ্রধান

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: মির্জা ফখরুল

বাংলাদেশ–ভারতের ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে শ্রদ্ধাবোধ থাকা জরুরি