শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির ঝালকাঠির বাড়িতে চুরি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।

হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শুক্রবার বিকেলেই পরিবারের সদস্যরা ঢাকায় রওনা দেন। এ সময় বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসলামী আন্দোলনের নেতা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকাল

ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি

বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদারের আশ্বাস

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের গভীর শোক

পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

ঈদ আনন্দের মধ্যেই বন্যা আতঙ্ক: তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা

লালমনিরহাটে বিএনপিপন্থী শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

বান্দরবানে মর্মান্তিক দুর্ঘটনা: পর্যটকের মৃত্যু, ট্যুর গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহত ১, আহত ৫৬

তুরস্ক লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিল ন্যাটো