রবিবার , ৩১ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজায় ‘ভ্রাতৃঘাতী গুলিতে’ ইসরায়েলি সেনা নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ণ

Spread the love

গাজার দক্ষিণাঞ্চলে সংঘর্ষ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য প্রাণ হারিয়েছেন। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) এরিয়েল লুবলিনার (৩৪)। চলমান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল ৯০০।

আইডিএফ-এর প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সহকর্মীর ছোড়া গুলিতেই দুর্ঘটনাবশত লুবলিনারের মৃত্যু হয়। গাজার খান ইউনিস এলাকায় এ ঘটনা ঘটে।

লুবলিনার উত্তর ইসরায়েলের কিরিয়াত বিয়ালিকের বাসিন্দা। প্রায় এক দশক আগে তিনি ব্রাজিল থেকে ইসরায়েলে আসেন। তার স্ত্রী বারবারা স্পেন থেকে আসা অভিবাসী, দম্পতির নয় মাস বয়সী এক সন্তান রয়েছে। সংবাদমাধ্যম জানায়, শিগগিরই রিজার্ভ দায়িত্ব শেষ করার কথা ছিল তার, এরপর পরিবারকে নিয়ে ছুটি কাটাতে ব্রাজিল যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

অন্যদিকে, শুক্রবার রাতে উত্তর গাজার জায়তুন এলাকায় সাঁজোয়া যানে বিস্ফোরণে আহত হয়েছেন আরও সাত সেনা। রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরক যন্ত্রে আঘাত লেগে ওই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন গুরুতর আহত হলেও বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মৃত্যুর দেড় বছর পর ‘সম্মানজনক খালাস’ পেলেন খাদ্য পরিদর্শক এনায়েত করিম

রমজানে স্কুল ছুটির নতুন নির্দেশনা

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

সচিবালয় রণক্ষেত্র, উত্তাল দেশ, মাইলস্টোনে অবরুদ্ধ উপদেষ্টারা

ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ মাসুদ কারাগারে

‘পাকিস্তানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভারতের ভূগোল বদলে যাবে’

লাদাখে সিন্ধু নদের ওপর ভারতের বাঁধ, বাড়ল পানির স্তর

গ্রিসের ক্রিট দ্বীপে ২০২ জন অভিবাসী উদ্ধার: অধিকাংশ বাংলাদেশের নাগরিক

ঢাকায় ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন ঘিরে মতবিরোধ