রবিবার , ৩১ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেখ হাসিনা বিরোধী মামলার রায় ফেব্রুয়ারির মধ্যেই: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ৩:১৪ পূর্বাহ্ণ

Spread the love

ছাত্রনেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলাগুলোর রায় আগামী ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ডেল্টা কনফারেন্স ২০২৫’ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এতে অনেক পুলিশ সদস্য সরাসরি জড়িত ছিলেন। পুলিশকে দিয়েই পুলিশের বিরুদ্ধে তদন্ত চালাতে হয়েছে আমাদের, যা ছিল বড় চ্যালেঞ্জ। অনেক প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছিল। তবুও আমরা বিচার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিতে সক্ষম হয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে এমনভাবে বিচার কার্যক্রম চলছে, যাতে প্রশ্ন তোলার সুযোগ না থাকে। কিছু গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি শিগগিরই হবে।

চিফ প্রসিকিউটর আশাবাদ ব্যক্ত করে বলেন, “দেশবাসী আগামী ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার চূড়ান্ত রায় প্রত্যক্ষ করবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবেন না: ট্রাম্প

আইএমএফের শর্ত থেকে সরে জনবান্ধব পথে সরকার

জাতীয় নির্বাচনের আগে বৃহৎ নির্বাচনি জোট গঠনে এগোচ্ছে বিএনপি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

আসলে কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

ইউএই উপকূলে ট্যাংকারে হামলা, হরমুজে জাহাজ সহায়তায় যুক্তরাষ্ট্র