বুধবার , ২২ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আসলে কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ

Spread the love

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশ বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অতি শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে দাবি তুলেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। আজ বুধবার (২২ জুলাই, ২০২৬) এক ফেসবুক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর তথ্যের কথা জানান। একই সঙ্গে পরবর্তী সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বদলে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম জোর আলোচনায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জুলকারনাইন সায়ের তাঁর পোস্টে লেখেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর চাইতেও বিষ্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।’ তবে অনুসন্ধানী সাংবাদিকের এই বিস্ফোরক দাবির পর রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলেও বঙ্গভবন বা সরকারের দায়িত্বশীল সূত্র থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা সিদ্ধান্ত জানানো হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত