শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পালমারহীন চেলসির গোলবন্যা, ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিল ৫-১ গোলে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

প্রিমিয়ার লিগের মৌসুম শুরুর ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে চেলসি। কোল পালমারকে ছাড়াই লন্ডন স্টেডিয়ামে শুক্রবার (২২ আগস্ট) রাতে ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মারেস্কার দল।

ওয়েস্ট হ্যামের হয়ে লুকাস পাকেতা মাত্র ৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্রুতই ম্যাচে আধিপত্য বিস্তার করে চেলসি। জোয়াও পেদ্রো ১৫ মিনিটে সমতা ফেরান, এরপর ২৩ মিনিটে পেদ্রো নেতো গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির আগেই আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের নিখুঁত ফিনিশিংয়ে ৩-১ গোলে এগিয়ে যায় চেলসি।

দ্বিতীয়ার্ধে কর্নার থেকে গোল করেন ময়েসেস কাইসেদো (৫৪ মিনিট)। কিছুক্ষণ পরেই ট্রেভহ চ্যালোবাহের গোল চেলসিকে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।

এদিন শুরুর একাদশে সুযোগ পাওয়া তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভাও দারুণ খেলেন। মাত্র ১৮ বছর বয়সেই প্রিমিয়ার লিগে চেলসির হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েন তিনি। অসাধারণ পারফরম্যান্সের কারণে ম্যাচসেরা নির্বাচিত হন এই উঠতি তারকা।

চেলসির এই বড় জয়ে ভক্তদের মনে আবারও শিরোপার স্বপ্ন জাগতে শুরু করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের বিরুদ্ধে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের অভিযোগ

শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতি সাময়িক স্থগিত

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ

বাবার আদর্শ নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, তারা কী কী সুবিধা পান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলিতে যুবক নিহত, আহত ২

ভোলা-বরিশাল সেতু ও কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চান তারেক রহমান

ফতুল্লায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা