বুধবার , ২০ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদল ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

বুধবার অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।

ভিপি পদে মনোনয়ন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। আর জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শেখ তানভীর বারী হামিম। এজিএস পদে প্রার্থী হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।

বিভিন্ন সম্পাদক পদেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে এহসানুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আবু হায়াত জুলফিকার জিসানসহ আরও অনেকে রয়েছেন। তবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখা হয়েছে।

এছাড়া ক্রীড়া, সমাজসেবা, স্বাস্থ্য, পরিবেশ, মানবাধিকারসহ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করা হয়। পাশাপাশি সদস্য পদে ১৩ জনকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অপরাধ