মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

একই দিনে নির্বাচন–গণভোটে বিভ্রান্তির শঙ্কা বাড়ছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৩:২৩ পূর্বাহ্ণ

Spread the love

‘হ্যাঁ’ বা ‘না’ উত্তরের ভিত্তিতে অনুষ্ঠিতব্য গণভোটকে ঘিরে দেখা দিয়েছে নানা ধরনের চ্যালেঞ্জ। অধ্যাদেশ জারি হলেও সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এখনো কোনো প্রচারণা শুরু হয়নি। রাজনৈতিক দলগুলোও গণভোটকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ প্রচার পরিকল্পনা করতে পারেনি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ—দেশের ৯৫ শতাংশ মানুষ এখনো গণভোটের চারটি প্রশ্ন সম্পর্কে জানেন না। ফলে গণভোটের ফল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে শঙ্কা।

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। তবে কয়েকটি রাজনৈতিক দল বিষয়টি নিয়ে অনড় অবস্থানে রয়েছে। তাদের যুক্তি—একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এবং সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি হতে পারে।

আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন ও গণভোটের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে ইসি। তার আগেই রাষ্ট্রপতি গণভোটের জন্য অধ্যাদেশ (নং-৬৭) জারি করেছেন। এতে সংবিধান সংস্কার বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে চারটি প্রশ্ন উপস্থাপনের কথা বলা হয়েছে।

কিন্তু রাজনৈতিক নেতাদের দাবি—গ্রামপর্যায়ে এখনো কোনো প্রচারণা শুরু হয়নি, জনগণ জানেই না গণভোট কীভাবে অনুষ্ঠিত হবে বা কী বিষয়ে ভোট দিতে হবে। এতে গণভোটের সফলতা হুমকির মুখে পড়তে পারে বলে তারা মনে করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, চাইলে সরকার ও নির্বাচন কমিশন আগামী দুই মাসেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারে। তবে বিভিন্ন দলের নেতাদের বক্তব্য ও পরিস্থিতি নির্বাচনী পরিবেশকে আরও ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে। তার মতে, একই দিনে দুটি ভোট আয়োজন করলে বিভ্রান্তি ও অস্থিরতার সৃষ্টি হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ইসির গণভোটের মক ডেমোনস্ট্রেশন ব্যর্থ হয়েছে। জনগণকে বিষয়গুলি পরিষ্কারভাবে জানানো জরুরি, নইলে গণভোট নিয়ে আরও বড় সংকট তৈরি হতে পারে

সর্বশেষ - অপরাধ