শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সম্প্রীতির বন্ধনে অটুট থাকবে বাংলাদেশ: ড. ইউনূস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

Spread the love

শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ঐতিহাসিক ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

বাণীতে তিনি বলেন, “বাংলাদেশের সামাজিক ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যুগ যুগ ধরে এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে, এটি আমাদের গৌরব।”

ড. ইউনূস আরও বলেন, “শ্রীকৃষ্ণের জীবনদর্শন ও শিক্ষা আজও সমাজে সহমর্মিতা, শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধিতে অনুপ্রেরণা দেয়। সবাই মিলে বৈষম্যহীন, সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

তিনি সব ধর্মাবলম্বী মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ