বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ১০০ ফিলিস্তিনি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ণ

Spread the love

গাজাজুড়ে অব্যাহত ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত অন্তত ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অবরুদ্ধ উপত্যকার উত্তরাঞ্চলে দখলদার বাহিনী হামলা আরও তীব্র করেছে। শুধু গাজা শহরেই ৬১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল জাজিরার খবরে বলা হয়, দক্ষিণ গাজার নাসের হাসপাতাল ও গাজা জরুরি ও অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, খাদ্যের সন্ধানে থাকা অন্তত ৩৭ জনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে রাফাহর উত্তরে একটি সাহায্য কেন্দ্রের কাছে ১৬ জন এবং উত্তরে আরেক ত্রাণকেন্দ্রের সামনে অপেক্ষমাণ ১৪ জন নিহত হন। এ ঘটনায় অন্তত ১১৩ জন আহত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় খাদ্য সংকট ও অপুষ্টিতে আরও আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫-এ; এর মধ্যে ১০৬ জনই শিশু।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, এসব মৃত্যু গাজার শিশুদের বিরুদ্ধে চলমান যুদ্ধের ভয়াবহ দৃষ্টান্ত। তিনি জানান, হামলা ও বোমাবর্ষণে ৪০ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে, অন্তত ১৭ হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন, আর প্রায় ১০ লাখ শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয়ে মানসিক সংকটে ভুগছে।

তার মতে, যখন শিশুদের জীবন ও ভবিষ্যৎ নির্মমভাবে কেড়ে নেওয়া হয়, তখন নীরব থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

থার্টি ফার্স্ট নাইটে ১৪৪ ধারা জারি চেয়ে হাইকোর্টে রিট

এক ট্রলারে মিললো ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি

দায়িত্ব শেষ করলেই বাঁচব’ — আইন উপদেষ্টা আসিফ নজরুল

সিগারেট কোম্পানি বাড়ালো সকল সিগারেটের দাম!

অঞ্জলি দিতে গিয়ে নৌকা ডুবে তরুণী ও ভাতিজার মৃত্যু

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল

সরকার জানে না তারেক রহমান কখন দেশে ফিরবেন: পররাষ্ট্র উপদেষ্টা

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

 অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবে প্রতিষ্ঠান নয় : আসিফ

মাদারীপুরে তিন মরদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য