মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুর্বল ব্যাংকের তারল্য সংকট: লাখো গ্রাহকের সঞ্চয় ‘বন্দি’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১২, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ

Spread the love

ঋণ কেলেঙ্কারি ও অনিয়মে দুর্বল হয়ে পড়া কয়েকটি বেসরকারি ব্যাংকের তারল্য সংকট চরমে পৌঁছেছে। ফলে ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও গ্রাহকরা নিজের সঞ্চয় তুলতে পারছেন না। দিনের পর দিন শাখায় ধরনা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত অর্থ—বরং শোনা যাচ্ছে নানা অজুহাত।

গ্লোবাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, এক্সিম, পদ্মা ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর অবস্থা সবচেয়ে নাজুক। অনেক ব্যাংক মাসে গ্রাহককে মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছে। চিকিৎসা, সন্তানদের পড়াশোনা ও ব্যবসায়িক প্রয়োজন মেটাতে না পেরে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালে দুর্বল ব্যাংকগুলোর ১৪টি পর্ষদ বাতিল করে এবং হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেয়। তবুও বড় অঙ্কের আমানত ফেরত পাওয়া অনেকের জন্য এখনো দুঃস্বপ্ন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনিয়ম ও মার্জার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে সংকট কাটতে সময় লাগবে।

আইএমএফের হিসাবে, ব্যাংক খাত পুনর্গঠনে প্রয়োজন ৩৫ বিলিয়ন ডলার। কিন্তু বাস্তবে লাখো গ্রাহকের কষ্টার্জিত অর্থ এখন ব্যাংকের ভেতর ‘বন্দি’ হয়ে আছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: রাষ্ট্রপতির ভাষণ ও স্পিকার নির্বাচনের প্রস্তুতি

শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান

বিএনপির সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১০ বছরের বিদ্যুৎ-জ্বালানি পরিকল্পনা সংসদে পেশের ঘোষণা প্রধানমন্ত্রীর

ওয়াদা পূরণে আমরা কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

আসছে তীব্র তাপপ্রবাহ, ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে ছাত্রী হল নির্মাণের উদ্যোগ

৬ জেলায় সেনাবাহিনী কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ

স্বামীর নাম জালিয়াতির অভিযোগে তদন্ত দাবি করলেন নীলা ইস্রাফিল

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই