সোমবার , ১১ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতীয় নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য মোতায়েন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

Spread the love

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর ৮০ হাজারেরও বেশি সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার দুপুরে কেরানীগঞ্জের ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনা, পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি ও নৌবাহিনী একযোগে দায়িত্ব পালন করবে। পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি কেন্দ্র ও এলাকায় মোতায়েন থাকবে।

প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় অস্ত্রসহ অতিরিক্ত একজন আনসার সদস্য নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। ইতোমধ্যে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তার মতে, সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব কেবল আইনশৃঙ্খলা বাহিনীর নয়; বরং নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, নিরাপত্তা সংস্থা ও জনগণ—সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বর্তমান পরিস্থিতি সুষ্ঠু ভোটের জন্য অনুকূল উল্লেখ করে তিনি বলেন, ভোট যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়, সে জন্য সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

এ সময় তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে এবং তথ্যদাতাদের পুরস্কৃত করা হবে।

এর আগে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার, র‌্যাব-১০ অফিস ও কেরানীগঞ্জ থানা পরিদর্শন করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা গণহত্যা মামলার চূড়ান্ত শুনানি শুরু: গাম্বিয়ার জোরালো অভিযোগ

গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইরানের

ইরানে দ্বিতীয় দফায় রাতভর মার্কিন হামলা

সরকার জানে না তারেক রহমান কখন দেশে ফিরবেন: পররাষ্ট্র উপদেষ্টা

পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপরে, প্লাবিত লালমনিরহাটের পাঁচ উপজেলা

বাস-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫

ফ্যাসিবাদী সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: এম কাদেরের

১৮ বছর হলেই ভোটার হওয়া যাবে: নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর