রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিলেটে চোরাকারবারী ধাওয়ার সময় নৌকাডুবিতে নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ

Spread the love

সিলেটের গোয়াইনঘাটে চোরাকারবারীদের ধাওয়ার সময় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর রবিবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে ইছামতি নদী পথে ভারতীয় সুপারির চালান নিয়ে যাচ্ছিল চোরাকারবারীরা। এসময় বিজিবি সদস্য মাসুম বিল্লাহ ও আরেক সহকর্মী নৌকায় করে তাদের ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে চোরাকারবারী ও বিজিবির উভয় নৌকা ডুবে যায়। সহকর্মী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মাসুম বিল্লাহ নদীতে তলিয়ে যান।

দুর্ঘটনার পর থেকে টানা তল্লাশি চালিয়েও তার খোঁজ মেলেনি। অবশেষে স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে একটি দল নদীর তলদেশে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, নিহত সদস্যের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘সেভেন সিস্টার্সকে রক্ষা করতে ভারত মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে: সারজিস

জামায়াত আমির হার্টের জটিলতায় হাসপাতালে ভর্তি

পুষ্টিহীনতা ও ডায়রিয়ার ‘দুষ্টচক্র’: জনস্বাস্থ্যে চরম ঝুঁকি

বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে পিএসজি

গেজেটে প্রকাশিত হলো গণভোট অধ্যাদেশ, ২০২৫

ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় যোগ দিতে চাইছে আরব দেশগুলো, দাবি ট্রাম্পের

বন্যায় ৭২ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে

বিএনপির এমপিদের ‘সংস্কার পরিষদের’ শপথ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা: ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বাধা: স্বরাষ্ট্র উপদেষ্টা