বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুদকের মামলায় কলিমউল্লাহ কারাগারে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

Spread the love

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। শুনানির আগে দুদক তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৮ জুন দুদক এ মামলা দায়ের করে। মামলায় কলিমউল্লাহসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রকল্প পরিচালক ও উপাচার্য এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদার আ. সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

পরীক্ষা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: শিক্ষা উপদেষ্টা

ঈদযাত্রায় ‘চরম জুলুম’: অব্যবস্থাপনা নিয়ে জামায়াত আমিরের তীব্র ক্ষোভ

সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্র খসড়া প্রকাশ করবে ইসি

২৯ বছর পর সালমান শাহ হত্যাকাণ্ডে মামলা

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাকসু ভিপি জিতুসহ জাবি হল সংসদের নেতাদের বিএনপিতে যোগদান