রবিবার , ২৭ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভুল কমিউনিটি সেন্টারে বরযাত্রা: খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ণ

Spread the love

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক মজার ঘটনায় একই সময়ে আয়োজিত দুটি বিয়ের অনুষ্ঠানে ঘটে গেল ব্যতিক্রমী এক কাণ্ড। বরযাত্রা নিয়ে হাজির হয়ে এক বিয়ের প্রায় ৭০ জন আমন্ত্রিত অতিথি ভুল করে ঢুকে পড়েন অন্য বিয়ের অনুষ্ঠানে এবং সেখানকার ভোজ শেষ করে ফেলেন। এই হাস্যকর ঘটনাটি এখন উপজেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের মাত্র ৫০০ মিটার দূরত্বে অবস্থিত দুটি কমিউনিটি সেন্টার—ফাইভ স্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একযোগে দুটি বিয়ের আয়োজন চলছিল। এ সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত বরযাত্রীদের প্রায় ৭০ জন ভুল করে পাশের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে প্রবেশ করেন এবং সেখানে পরিবেশিত খাবার খেয়ে ফেলেন।

এই অনিচ্ছাকৃত ভুল নিয়ে আয়োজকদের কোনো বিরক্তি দেখা যায়নি। বরং ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা পক্ষের একজন সদস্য তাসিব তানজিল উদার মনোভাব নিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। মূল কথা হলো, আমরা এতে একেবারেই নিরাশ নই। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে। সর্বোপরি আলহামদুলিল্লাহ।”

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহিন আলম বলেন, “আমাদের বাড়ির পাশে সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল বলে শুনেছিলাম। কিন্তু তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছেন।”

স্থানীয়রা বলছেন, এটি অনিচ্ছাকৃত ভুল হলেও বিষয়টি বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। একই সাথে উভয় পক্ষের সৌহার্দ্যপূর্ণ মনোভাবও প্রশংসা কুড়িয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

কালিহাতীতে মাইক্রোবাস ধাক্কায় সিএনজিতে আগুন, এক যাত্রী নিহত

শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন; শুরু হয়েছে গণনা

মিটফোর্ড হত্যাকাণ্ড: সোহাগ হত্যা ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্বে – ডিএমপি

কুমিল্লা-৪ আসন: হাসানাত আব্দুল্লাহ, মঞ্জুরুল আহসানের পাল্টাপাল্টি আপিল

নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হত্যাচেষ্টা মামলায় নাসির উদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদি গ্রেফতার দেখিয়েছে আদালত

রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ ১১২ ফিলিস্তিনি নিহত