বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইন্টারনেট গতি বৃদ্ধি ও খরচ কমাতে কাজ করছেসরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ

Spread the love

ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমানোর লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। একইসাথে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন এবং টেলিকম পলিসি নিয়েও কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার সকালে ‘বায়োটিক ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবোটিকস সামিটে’ ফয়েজ আহমদ এই তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় এআই পলিসি এবং ডেটা গভর্নেন্স অ্যাক্ট প্রণয়নে কাজ চলছে। পাশাপাশি টেলি কমিউনিকেশন ও আইসিটি আইনকে যুগোপযোগী করা হচ্ছে। সরকার পেমেন্ট ইকোসিস্টেম নিয়েও কাজ করবে বলে জানান তিনি।

ফয়েজ আহমদ আরও বলেন, একটি ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে এবং ক্লাউড সক্ষমতা বৃদ্ধিতেও কাজ চলছে। তিনি বর্তমান পদ্ধতির সমালোচনা করে বলেন, “এখন সরকারি অফিসে অনলাইনে আবেদন করে ডাউনলোড কপি নিয়ে যেতে হয়, এটা ডিজিটালাইজেশন নয়।”

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ককে সক্রিয় করতেও সরকার কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অন্তর্বর্তী সরকার যেসব কাজ শুরু করেছে, পরবর্তী সরকার সেগুলো এগিয়ে নিয়ে যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘বেহেস্তের টিকিট’ দেখিয়ে ভোট চাইছে কেউ কেউ: তারেক রহমান

১২৭ জুলাই যোদ্ধার গেজেট বাতিলের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

তারেক রহমানের ওপর আস্থা রাখুন, বাংলাদেশ ঠকবে না: আন্দালিব রহমান পার্থ

হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়ার জন্য দোয়ার করার আহ্বান রিজভীর

সাত দেশে প্রবাসী ভোটারদের পোস্টাল নিবন্ধন সাময়িক বন্ধ

শহীদদের স্বপ্ন পূরণে বিএনপির অঙ্গীকার বিএনপির

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির কর্মসূচি ঘোষণা

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

জরিপে উঠে এসেছে, নির্বাচনে ভোটারের অংশগ্রহণ হবে ৯৩ শতাংশ