সোমবার , ১৪ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরান থেকে তৃতীয় দফায় ফিরলেন আরও ৩০ বাংলাদেশি নাগরিক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৪, ২০২৫ ৮:২৩ পূর্বাহ্ণ

Spread the love

ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে তৃতীয় দফায় আরও ৩০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্র।

গত ২৫ জুন তেহরান থেকে সড়ক পথে প্রথম দফায় ২৮ জন বাংলাদেশি নাগরিক দেশের উদ্দেশে রওনা দেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী, শিশু ও চিকিৎসার জন্য ইরানে যাওয়া রোগী। তারা তেহরান থেকে বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন এবং সেখান থেকে করাচি-দুবাই হয়ে ঢাকায় পৌঁছান। এরপর ৮ জুলাই দ্বিতীয় দফায় আরও ৩২ জন বাংলাদেশি দেশে ফেরেন।

সোমবার তৃতীয় দফায় ৩০ জন নাগরিকের দেশে ফেরার মধ্য দিয়ে ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া আপাতত শেষ হলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইরান থেকে দেশে ফেরার জন্য ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছিলেন। সব মিলিয়ে প্রথম দুই দফায় ৬০ জন এবং তৃতীয় দফায় ৩০ জন, মোট ৯০ জন নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব

সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইনে নাশকতার পরিকল্পনা ভাঙলো পুলিশ

৬ জেলায় সেনাবাহিনী কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ

১ দিনে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

কাঁটাবনের ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান দেবেন ট্রাম্প

আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের নতুন পদক্ষেপ

যারা দেশে আসার আগে দিল্লির কাছে দস্তখত দেয়, তাদের কাছে দেশ নিরাপদ নয়

এনআইডি সেবা সহজীকরণে মাঠ পর্যায়ে জন্মতারিখ সংশোধনসহ একাধিক প্রস্তাব ইসির

ক্রেতা সংকটে রাস্তায় পড়ে আছে শত শত চামড়া, ছড়াচ্ছে দুর্গন্ধ