বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

একনেকে ১৬ প্রকল্প, দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেনের উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানিয়েছেন।

একনেকের বৈঠকে দেশের অবকাঠামো ও যোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্পসহ মোট ১৬টি প্রকল্প উপস্থাপনের কথা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ রয়েছে।

প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে দেশের রেল যোগাযোগে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থার সংযোজন হবে। পরিকল্পনা কমিশনের নথিতেও ‘বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশন ইলেকট্রিক ট্র্যাকশন প্রকল্প’-এর উল্লেখ রয়েছে।

এ ছাড়া রাজধানীর গণপরিবহনব্যবস্থা আরও সম্প্রসারণের লক্ষ্যে এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট বাস্তবায়নের বিষয়টিও একনেক সভায় উপস্থাপন করা হবে।

বৈঠকে এসব প্রকল্পের অর্থায়ন, বাস্তবায়নকাল ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ