বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সেপটিক ট্যাঙ্কে মর্মান্তিক দুর্ঘটনা: ৪ তরুণের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৫ ৪:০৯ পূর্বাহ্ণ

Spread the love

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে এক মর্মান্তিক দুর্ঘটনায় চার তরুণের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসের শিকার হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

মৃত ব্যক্তিরা হলেন রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) এবং নিপেন ফুলমালি (২৭)। তারা সকলেই হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান।

এই ঘটনায় রবি বুনার্জী (২০) নামের আরও একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানান, বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে হরিণছড়া চা বাগানে এই দুঃখজনক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়ে চারজন তরুণ ঘটনাস্থলেই প্রাণ হারান।

দ্রুত উদ্ধার করে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, হাসপাতালে আনার পূর্বেই চারজনের মৃত্যু হয়েছিল। তিনি আরও যোগ করেন, আহত রবি বুনার্জীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে রেফার করা হয়েছে। আত্মীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা সেপটিক ট্যাঙ্কে নেমেছিলেন। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ড: আতঙ্কিত যাত্রীরা

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও নকল সিলের বিষয়ে সজাগ থাকুন’ : তারেক রহমান

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, ছোট গরুর চাহিদা বেশি

ইসরায়েলে ইরানি হামলা: নিহত ও আহত দুই শতাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশেষ জাম্পে বিডার আশিক

১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে দুদকের আবেদন

এবার দূরত্বে থেকেও খেতে পারেন সত্যিকারের চুমু! আশ্চর্য যে যন্ত্র আবিষ্কার বিজ্ঞানীদের