রবিবার , ১ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি তাঁর পরিবারের সদস্যরাও গত শনিবারের (২৮ ফেব্রুয়ারি) মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, হামলায় খামেনির মেয়ে, জামাতা, নাতি এবং একজন পুত্রবধূ নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর ইরানে ইতিমধ্যে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সিবিএস নিউজ এবং গোয়েন্দা সূত্রের তথ্যমতে, এই সুপরিকল্পিত হামলায় খামেনি ছাড়াও ইরানের অন্তত ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। এদের মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর শীর্ষ কমান্ডাররা রয়েছেন বলে দাবি করা হচ্ছে। হামলাটি তেহরানের কোনো একটি নির্দিষ্ট স্থানে নাকি একাধিক লক্ষ্যবস্তুতে চালানো হয়েছিল তা নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও, এই অভিযানে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ - অপরাধ