সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কাজল বলেন, ‘গত কয়েক বছরে একাধিকবার নিজের মৃত্যুর খবর শুনেছি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

তারকাদের কত ধরনের খবরই তো গণমাধ্যমে আসে। তার কয়টি তারা জানেন। কিন্তু এমন কিছু সংবাদ আছে যা তারা না জানলেও ব্যথিত করে তাদের পরিবার ও ভক্তদের। তেমনই একটি ভয়ংকর মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়েছিল বলিউড অভিনেত্রী কাজলেন ক্ষেত্রে। তার মাকে অপরিচিত এক ব্যক্তি মোবাইল ফোন করে জানায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেত্রীর।

যা নিয়ে পরবর্তীতে ভারতীয় গণমাধ্যমে নিউজও হয়। ভয়ংকর এ মিথ্যা অভিযোগ নিয়ে সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে অভিনেত্রী জানান তার মৃত্যু সংবাদের কথা। জানান, এমন সংবাদের কারণে তার পরিবারের কী ধরনের মানসিক অবস্থা হয়েছিল।

কাজল বলেন, ‘গত কয়েক বছরে একাধিকবার নিজের মৃত্যুর খবর শুনেছি। তবে একবার বিষয়টা হাতের বাইরে চলে যায়। প্রায় ১০ বছর আগের কথা, একবার মায়ের কাছে ফোন আসে বিমান দুর্ঘটনায় না কি মারা গেছি। ওই সময় নেটদুনিয়া সচল ছিল না। তাই আমি ফোন করা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল মাকে। খবরটি শুনে তখন খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল মায়ের।’

চলতি বছরে আগস্টে পঞ্চাশ বছরে পা দিয়েছেন কাজল। মেয়ে নাইসা, ছেলে যুগ বড় হয়ে গেছে অনেকটাই। ছেলে-মেয়ে হওয়ার পর মাঝে একটা সময় বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছর ধরে পুরোদমে কাজ শুরু করেছেন তিনি। তার অভিনীত সবশেষ ওয়েব ফিল্মের নাম ‘দো পাত্তি’। এটি পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ

লক্ষ্মীপুরে মা ও বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা

উত্তরা বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক

ফরম পূরণে বেশি টাকা গুনতে হবে এইচএসসি শিক্ষার্থীদের

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

অক্টোবরে ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দেশপ্রেমিক দোয়া

জ্বালানির চাপ বেশিদিন বহন করা সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থের জন্য চিকিৎসা পাচ্ছেন না গুলিবিদ্ধ দুই কলেজশিক্ষার্থী