শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৪, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

Spread the love

শুক্রবার (০৪ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে মোংলা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের গার্ডব্রেক বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা থেকে সিরাজগঞ্জ বাজার অভিমুখী মালবাহী ট্রেনটি উথলী রেলস্টেশনে প্রবেশ করছিল। ক্রসিং শেষে লুপ লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় গার্ডব্রেকের একটি বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলে রেখে ট্রেনের বাকি ওয়াগনগুলো সন্ধ্যা পৌনে ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশনের দিকে চলে যায়।

উথলী রেলস্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী উদ্ধার কাজ শুরু হবে। বর্তমানে খুলনার সাথে সারাদেশের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করবে এবং বর্তমানে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার

১৫ বছর মামলা-ভয় আর পুলিশের তাড়া সামলিয়েছি: মির্জা ফখরুল

জুলাই-আগস্টের মানবতাবিরোধী মামলায় রায় পড়া শেষ: তিন আসামি দোষী

দক্ষিণ কোরিয়ায় বৈঠকের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?

ইরানের ওপর ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প: সমঝোতার জন্য তেহরানকে শেষ বার্তা

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

বাজার সিন্ডিকেটের হাতে মানুষ জিম্মি হবে না: বাণিজ্যমন্ত্রী