রবিবার , ১৫ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুবাইয়ের মারিনা পিনাকল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মারিনা এলাকায় অবস্থিত ৬৭ তলা আকাশচুম্বী ভবন ‘মারিনা পিনাকল’-এ গত শুক্রবার (১৩ জুন) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভবনটির ৭৬৪টি অ্যাপার্টমেন্টের মোট ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দুবাই সরকারের মিডিয়া অফিস (ডিএমও) জানিয়েছে, ভবনের নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া একটি পোস্টে ডিএমও জানায়, বিশেষায়িত দলগুলো ৬৭ তলা ভবনের সব বাসিন্দাকে সফলভাবে সরিয়ে নিয়েছে এবং পুরো সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত ছিল।

রাত ২টা ৯ মিনিটে আরেকটি পোস্টে ডিএমও জানায়, অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল ঘটনাস্থলে রয়েছেন এবং নিরাপদে সরিয়ে নেওয়া বাসিন্দাদের শারীরিক ও মানসিক সহায়তা দিচ্ছেন। পরবর্তী পোস্টে (রাত ২টা ২১ মিনিটে) ডিএমও নিশ্চিত করে, বিশেষ ইউনিটের সহায়তায় মারিনা পিনাকলের ৭৬৪টি অ্যাপার্টমেন্ট থেকে ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং কারও কোনো আঘাতের খবর পাওয়া যায়নি

উল্লেখ্য, এর আগেও মারিনা পিনাকল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। খালিজ টাইমস-এর তথ্য অনুযায়ী, ২০১৫ সালের মে মাসে ভবনের ৪৭তম তলায় একটি রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়েছিল, যা পরে ৪৮তম তলায় ছড়িয়ে পড়ে। তবে সেবারও দুবাই সিভিল ডিফেন্স দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এনেছিল।

ডিএমও আরও জানিয়েছে, বাসিন্দাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ ভবনের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করবে বলেও তারা নিশ্চিত করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজনীতির নামে নাশকতার সুযোগ নেই: সেনা কর্মকর্তা

হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলাদেশি সিনেমা ‘আলী’ কান উৎসবে রচনা করল ইতিহাস

গাজা সিটি দখলে নেতানিয়াহুর প্রস্তাবে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন

মঙ্গলবার সকালে জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে লিখিত প্রস্তাব জমা দেয় বিএনপি। ছবি: আজকের পত্রিকা

দ্বিকক্ষ সংসদ ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃজনসহ ৬২টি প্রস্তাব দিল বিএনপি

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

৩১ অক্টোবরের মধ্যে ভোটার হলেই মিলবে নির্বাচনী অধিকার: ইসির ঘোষণা

সৌদি আরবে বসবাস ও কর্মসংস্থানে নতুন নিয়ম, নিতে হবে ওয়ার্ক পারমিট

মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬

নভেম্বরের মধ্যেই প্রাথমিকের নতুন বই পৌঁছাবে: উপদেষ্টা