শনিবার , ২২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতীয় মসজিদ এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ২:০৪ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুন লাগে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে ঘটে যাওয়া এই ঘটনায় খুঁটির নিচের ফুটপাতের কয়েকটি দোকান আংশিক পুড়ে যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খুঁটিতে আগুন জ্বলছে এবং তার ফুলকি নিচে পড়ে ফুটপাতের দোকানগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে। দোকানিরা তড়িঘড়ি করে মালামাল সরানোর চেষ্টা করেন, তবে কিছু দোকানের অংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩ লাখ রোহিঙ্গাকে ফেরাতে মিয়ানমারের সম্মতি: আনোয়ার ইব্রাহিম

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা

বন্ধ থাকা এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী ইইউ

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৭৩: পুলিশ সদর দপ্তর

এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায়

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জন পেলেন চাকরির নিয়োগপত্র

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা