শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেক রহমানের প্রস্তাব: রমজানের আগেই হোক জাতীয় নির্বাচন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ

Spread the love

লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ শুক্রবার (১৩ জুন) অনুষ্ঠিত বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন করা যেতে পারে।

বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়া এই বৈঠক বিকেল ৩টা ৩৫ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময়) চলে। দেড় ঘণ্টার বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো যৌথ বিবৃতিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তিনি আরও যোগ করেন যে, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। তবে, সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হানিমুনে কেন মালয়েশিয়া জানালেন উর্বী

দুদকের মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান

পার্বত্য ৩ জেলা ও চট্টগ্রামে গণভোটে ‘না’ জয়ী

২০ জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬.৯ ডিগ্রি

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে প্রধান উপদেষ্টার অবস্থান: প্রেস উইংয়ের ব্যাখ্যা

আনসার-ভিডিপিকে নিজের থানার বাইরে নির্বাচনি দায়িত্ব দেওয়ার দাবি বিএনপির

ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ অব্যাহত, জনভোগান্তি চরমে

মাদুরোর অপহরণ বিতর্ক: বিশ্বব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা

এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৫০ টাকা বাড়ল

প্রকৌশলীদের দাবিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন