মঙ্গলবার , ১০ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ থেকে দেশে ফিরছেন হাজিরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৫ ৩:১৩ পূর্বাহ্ণ

Spread the love

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন হাজিরা সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট, যা ১০ জুলাই পর্যন্ত চলবে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ সম্পন্ন করে হাজিরা এখন মিনায় ফিরছেন। ফেরার পথে অনেকে পথ হারিয়ে মক্কার হজ মিশনে আশ্রয় নিয়েছেন।

জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন, যার মধ্যে ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেছেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং ৪৬২ জনকে আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার করেছে

এদিকে, চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৮৮ জন বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন। এছাড়া, ১৯ জন বাংলাদেশি বর্তমানে দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়’: মির্জা ফখরুল

সচিবালয়ের আগুন লাগার কারণ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

অদৃশ্য কারণে আটকে আছে সরকারি এলপিজি প্রকল্প: সিন্ডিকেটের কাছে জিম্মি ভোক্তা

ঈদের নামাজ কোথায় পড়বেন প্রধানমন্ত্রী ও শীর্ষ নেতারা

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইংল্যান্ডের কাছে লড়াই করে হেরে গেল বাংলাদেশ নারী দল

জুলাইয়ের মধ্যে স্কুল ড্রেস ও জুতা বিতরণ : ববি হাজ্জাজের

বিনা মূল্যের পাঠ্যবই ছাপাতে অপচয় ৩০০ কোটি টাকা

হাসিনাকে নিয়ে ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশের খবর ভারতীয় গণমাধ্যমেও

রাষ্ট্রীয়ভাবে খালেদা জিয়ার দাফন, জনসাধারণের প্রবেশ নিষেধ