বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এইচএসসি ফল প্রকাশ: পাসের হার কমে ৫৮.৮৩ শতাংশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ণ

Spread the love

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

এ বছর সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন, অর্থাৎ এবারে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে।

গত ২৬ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন, যা গত বছরের চেয়ে ৭২ হাজার ৮৮৩ জন কম। এসব শিক্ষার্থী দেশের ১,৬০৫টি কেন্দ্রে অংশ নেয়।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিল ৮৬ হাজার ১০২ জন, যা গত বছরের তুলনায় ১ হাজার ৯৭৪ জন কম। অন্যদিকে কারিগরি বোর্ডে এইচএসসি (ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৬১১ জন, যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৫ জন কম। লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

ফল জানার উপায়:
শিক্ষার্থীরা ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এর রেজাল্ট কর্নারে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
HSC (স্পেস) বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন DHA/RAJ/MAD) (স্পেস) রোল নম্বর (স্পেস) পাশের বছর
তারপর পাঠাতে হবে 16222 নম্বরে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিতিশীলতা

সংস্কারের কলা দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা-সালাহউদ্দিন আহমেদ

https://amarbanglanews24.com/

বাবার মতো বাকশাল কায়েম করতে চেয়েছিলেন-জোনায়েদ সাকি

বিএনপির পাশে ঐক্যবদ্ধ মিত্ররা, গণভোটে এক অবস্থান

দুর্নীতির বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দিল্লিতে ইউএনআই কার্যালয় সিলগালা: পুলিশের বিরুদ্ধে ‘মদ্যপ’ ও হেনস্তার অভিযোগ

বিচার বিভাগের কাঠামোগত স্বাধীনতায় নতুন ধাপ

ইতিহাস গড়া নারী ফুটবল দলকে হাতিরঝিলে উষ্ণ সংবর্ধনা

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে সোচ্চার দেশ-বিদেশ