রবিবার , ৮ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ

Spread the love

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে। সোমবার (৯ জুন) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

রবিবার (৮ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ এর ২৯ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষিদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে: বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী অঞ্চল, যেমন: হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড এলাকা।

ডিএমপি জানিয়েছে, এই এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা কিংবা গণজমায়েতের আয়োজন করলে তা আইনগত ব্যবস্থার আওতায় পড়বে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার রায় আজ, আসামিরা আদালতে

পদ্মায় গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু

ভোটের দিন চালু থাকবে মেট্রোরেল: ভোটারদের জন্য বাড়ছে ট্রেনের সংখ্যা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কার্গো কমপ্লেক্সে আগুন, বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

বিদ্যুৎকেন্দ্র অচল, ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট; বেড়েছে লোডশেডিং

ঢামেক থেকে ওষুধ চুরি, দৌড়ে ধরল আনসার

দুটি রাজনৈতিক সমাবেশ: নাকাল ঢাকা, অসহনীয় যানজটে স্থবির জনজীবন

গহনা আমদানিতে কড়াকড়ি: দেশীয় সোনার বাজারে অস্থিরতার পূর্বাভাস

দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে ভোটে: প্রধান উপদেষ্টা