বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি কেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৫, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

Spread the love

নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তার অভিযোগ, নির্বাচন নিয়ে টালবাহানা ও সময়ক্ষেপণ করে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মে) সকালে রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, “শেখ হাসিনা এ দেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন। তবে জনগণের বিশ্বাস ছিল, তার (শেখ হাসিনার) পলায়নের পর ড. ইউনূস দ্রুতই ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, নির্বাচন নিয়ে গড়িমসি চলছে।”

তিনি আরও বলেন, “আগামী আগস্টে ড. ইউনূসের ক্ষমতার এক বছর পূর্ণ হবে, কিন্তু এখনও কোনো দৃশ্যমান সংস্কার দেখা যাচ্ছে না। নির্বাচন যথাসময়ে আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা উচিত।”

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী তুলে দেন রুহুল কবীর রিজভী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাঁটাতারের বেড়ার পর এবার বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল: একুশের চেতনায় ভাসছে দেশ

বর্তমান সংস্কার কি এনসিপিকে ক্ষমতায় আনার জন্য?

জ্বালানি সংকটে ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

নির্বাচনী খরচে ‘ক্রাউডফান্ডিং’ বা গণতহবিলের নতুন ঝোঁক

দেব–রুক্মিণীর বিচ্ছেদ গুঞ্জনে টলিউডে তোলপাড়

রিজওয়ানা হাসান: পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম মজুমদার

পশ্চিমবঙ্গের পর এবার পশু জবাই-ঈদের নামাজ নিয়ে আরেক প্রদেশে কড়াকড়ি

নির্বাচিত সরকারের পথকে মসৃণ রাখাই আমাদের দায়িত্ব : খাদ্য উপদেষ্টা