ঢাকা, ২৯ মে ২০২৫: বৈরী আবহাওয়ার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌপথের লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা নিশ্চিত করেছেন, সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। দমকা বাতাস, বৃষ্টি এবং নদী কিছুটা উত্তাল থাকায় বরিশাল নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।


















