বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর পরিক্রেক্ষিতে আজ জরুরি বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ

Spread the love

সুদমুক্ত ঋণে সরকারি প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য কেনা গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করে গত ৯ জুলাই অর্থ বিভাগ থেকে জারি করা একটি চিঠিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। গাড়ি সেবাসংক্রান্ত যেকোনো চিঠি, আদেশ বা নির্দেশ জারি করার মূল এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের হলেও অর্থ বিভাগ কর্তৃক এই চিঠি জারি করায় ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এছাড়া, সরকারি কোনো আদেশ জ্ঞাপনের ক্ষেত্রে চিঠিতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্তের কথা উল্লেখ না করে ‘সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে’ এরূপ লেখার নিয়ম (বাংলাদেশ সচিবালয় নির্দেশমালার ১৫০(১) অনুচ্ছেদ) থাকলেও, অর্থ বিভাগের ওই চিঠির একাধিক স্থানে ‘প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা রয়েছে’ বলে উল্লেখ করা হয়েছে। এই এখতিয়ার বহির্ভূত চিঠি এবং দীর্ঘ ১০ বছর একই বেতনে চাকরি করার পর সুযোগ-সুবিধা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রাধিকারপ্রাপ্ত সব গ্রেডের কর্মকর্তারা। উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) একটি বিশেষ বৈঠকে বসছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ি সেবাসংক্রান্ত যাবতীয় আদেশ-নির্দেশ সংবলিত চিঠিপত্র ইস্যুর এখতিয়ার এককভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের, অর্থ বিভাগের নয়। অর্থ বিভাগ মূলত একটি মতামত দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠিয়েছে। আজকের অনুষ্ঠিতব্য বৈঠকে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবকে অবহিত করার পর তা অর্থ বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সরকারের নিয়ম লঙ্ঘন করে চিঠিতে প্রধানমন্ত্রীর পদবি ব্যবহারের বিষয়েও বৈঠকে আলোচনা হবে।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে সরকারের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিবদের সুদমুক্ত ঋণে ১৬ লাখ টাকা এবং রক্ষণাবেক্ষণ বাবদ ২৫ হাজার টাকা দেওয়া শুরু হয়। পরবর্তীতে তা ধাপে ধাপে বাড়িয়ে সর্বশেষ ৫০ হাজার টাকা করা হয়েছিল এবং ২০১৭ সালের জুন থেকে উপসচিবদেরও প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা ঘোষণা করে গাড়ি কেনার জন্য নগদ ৩০ লাখ টাকা ও রক্ষণাবেক্ষণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়া শুরু হয়। তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে এই সুবিধার ব্যাপক অপব্যবহারের অভিযোগ রয়েছে। অনেকে সুদমুক্ত ঋণে কেনা গাড়ি পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য দিয়ে অথবা উবারে ভাড়া খাটিয়ে নিজে সরকারের অন্য অধিদপ্তর বা প্রকল্পের গাড়ি ব্যবহার করছেন। নিয়ম অনুযায়ী বিকল্প গাড়ি ব্যবহার করলে রক্ষণাবেক্ষণ খরচের অর্ধেক সরকারি ফান্ডে ফেরত দেওয়ার বিধান থাকলেও, কোনো কর্মকর্তাই তা ফেরত দেননি। বর্তমানে এসি ল্যান্ড, ইউএনও, এডিসি, ডিসি, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা গাড়ি সুবিধা পাচ্ছেন। তবে এই সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুবিধাটি মূলত বিসিএস প্রশাসন ক্যাডার ও লেজিসলেটিভ বিভাগের যুগ্ম সচিবরাই ভোগ করছেন, যার ফলে অন্য ২৫টি ক্যাডারের (আদার্স ক্যাডার) কর্মকর্তাদের সঙ্গে প্রশাসন ক্যাডারের দীর্ঘদিনের বিরোধ ও অসন্তোষ রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১২ বিচারপতিকে ছুটিতে পাঠালেন প্রধান বিচারপতি : চায়ের দাওয়াত দিয়ে

টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, কৃষিতে ব্যাপক ক্ষতি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

রাখাইনে মানবিক বিপর্যয়, সহায়তা না এলে দুর্ভিক্ষ অনিবার্য

চিকিৎসকসহ ১৪৪ জন চিহ্নিত

নতুন এস আলম ও সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে: নাহিদ ইসলাম

ভোটকক্ষে দুই গোপন বুথের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি

অন্তর্বর্তী সরকারের ‘আখের গোছানো’ নিয়ে সামান্তা শারমিনের ক্ষোভ

চীন-বাংলাদেশ সম্পর্ক অপরিবর্তিত আছে : রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর ভাষণ সংক্রান্ত খবর ‘ভিত্তিহীন’: প্রেস উইংয়ের স্পষ্টীকরণ