সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মৃত্যুদণ্ডের রায় ঐতিহাসিক দিন: আসিফ নজরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ

Spread the love

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের ইতিহাসে এক “ঐতিহাসিক দিন” হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

সোমবার বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় শত শত মানুষের মৃত্যু ও হাজারো মানুষের আহত হওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি জানান, রায়টি শহীদদের পরিবারের জন্য সামান্য হলেও সান্ত্বনা বয়ে আনবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে থাকা শক্তিশালী ও বিস্তৃত প্রমাণ অনুযায়ী সর্বোচ্চ শাস্তিই প্রত্যাশিত ছিল। খুব শিগগিরই শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের কাছে পুনরায় চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।

বিচারকার্য অব্যাহত রাখতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসিফ নজরুল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তাঁর সহকর্মী ও সাক্ষীদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের নির্বাচিত সরকারও এই বিচার থেকে পিছপা হবে না

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

আগামী বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

গাজীপুরে সড়কের পাশে মিললো সুজন সহ-সভাপতির হাত-পা বাঁধা লাশ

সড়ক চাঁদাবাজি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের যুবাদের দাপুটে জয়, দক্ষিণ আফ্রিকান যুবাদের লড়াই বৃথা

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাড়তি ভাড়ার প্রতিবাদে নবীনগর–চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ

দাউদকান্দিতে ট্রাক দুর্ঘটনায় সাত শ্রমিক নিহত

নেইমারকে নিয়ে ব্রাজিল প্রেসিডেন্টের ‘ওয়ার্ক ফ্রম হোম’ রসিকতা