মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ণ

Spread the love

জানাজা ও দাফনের স্থান চূড়ান্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সূচি চূড়ান্ত করেছে সরকার। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তাঁর মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ