বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ অব্যাহত, জনভোগান্তি চরমে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ণ

Spread the love

২৯ মে ২০২৫: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে রাজধানী ঢাকার নগর ভবনে আজ বৃহস্পতিবারও অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। টানা ১৬ দিনের এই কর্মসূচির কারণে নগর ভবনের সব নাগরিক সেবা বন্ধ রয়েছে, যা নগরবাসীকে চরম ভোগান্তিতে ফেলছে।

‘ঢাকাবাসী’ ব্যানারে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই কর্মসূচিতে ইশরাকের সমর্থকদের পাশাপাশি সিটি করপোরেশনের কর্মচারীদের একটি বড় অংশ যুক্ত আছে। আন্দোলনকারীরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে “শপথ নিয়ে টালবাহানা, মানি না মানব না” এবং “দাবি মোদের একটাই, মেয়র ছাড়া অফিস নাই” স্লোগান দিচ্ছেন।

আন্দোলনের মুখ্য সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান জানিয়েছেন, ইশরাক হোসেন নিজেই আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেবেন। তিনি হুঁশিয়ারি দেন, “শপথ নিয়ে টালবাহানা মেনে নেওয়া হবে না। জনতার মেয়র ইশরাক হোসেনকে জনতার দায়িত্ব নিতে দিতে হবে। এর বিকল্প হলে ঢাকাবাসী কঠিন আন্দোলন গড়ে তুলবে।”

সরেজমিনে দেখা গেছে, ট্রেড লাইসেন্স নবায়ন করতে আসা হেকমত আলীর মতো অনেক নগরবাসী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। হেকমত আলী জানান, “দুই সপ্তাহ ধরে ঘুরছি। কাজ হচ্ছে না। কর্মচারীরা বলেছিল, আজকে ১২টার পর অফিস খুলবে। এ কারণে আজকে আবার এসেছি। কিন্তু দেখি তালা মারা।”

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হয়েছিলেন। তবে, ইশরাকের করা নির্বাচনী মামলায় চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাপসের নির্বাচন বাতিল করে ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করেন। এই রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। বর্তমানে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিলে নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য শুনানির জন্য আজ আপিল বিভাগে দিন ধার্য করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধের আহ্বান বিএনপির সালাহউদ্দিনের

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়–বন্যায় সহায়তা পাঠাল বাংলাদেশ

শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ

মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান: ট্রাম্পের জরুরি তলব ও যুদ্ধের নতুন কৌশল

জুলাই সনদ সংসদের বিষয়, আদালতের নয়: দাবি জামায়াতের

নামতে শুরু করেছে বন্যার পানি, খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব

ঢাকা-১৩ আসনে মামুনুলের চেয়ে ববি হাজ্জাজ ৪০০ ভোটে এগিয়ে