সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুজব ছড়াচ্ছে ফ্যাসিস্টের দোসররা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

Spread the love

ফ্যাসিস্ট শাসনের দোসররা দেশে-বিদেশে অপতথ্য ও গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে তার অফিসে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে তিনি জানান—গুজব প্রতিরোধে সরকার সমন্বিতভাবে কাজ করছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং নির্বাচনকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক প্রস্তাব এলে ইউরোপীয় ইউনিয়ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে। বৈঠকে অগ্নিকাণ্ড তদন্ত সক্ষমতা বৃদ্ধি, ভূমিকম্পে প্রস্তুতি, ফায়ার সার্ভিস শক্তিশালীকরণ, ডিপ্লোমেটিক জোনে নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ফ্রান্স ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ দেশ এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে। রাষ্ট্রদূতের অনুরোধে ডিপ্লোমেটিক জোনের নিরাপত্তা বৃদ্ধি ও ভূমিকম্প-সংক্রান্ত করণীয় বিষয়ে সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বাংলাদেশের অব্যাহত সহানুভূতির জন্য কৃতজ্ঞ ফিলিস্তিনের রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের ৫ জনকে হত্যার পর পলাতক বন্দুকধারীর লাশ উদ্ধার

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ঠেকাতে ১০ লাখ বাড়িতে সৌর প্যানেল দেবে থাইল্যান্ড

স্মার্ট কৃষি ও ‘কৃষক কার্ড’: কৃষিখাতে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা

গুলশানের বাসায় তারেক রহমান

লেবাননে ৭ দিনে ৮৩ শিশুর মৃত্যু, আহত ২৫৪: ইউনিসেফ

ঈদ আনন্দের মধ্যেই বন্যা আতঙ্ক: তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা