মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগে সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

বিপুল অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব দুর্নীতি দমন কমিশনের সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সাবেক সংসদ সদস্য। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের ইঙ্গিত দিয়ে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেছিলেন, দুর্নীতি মামলার  আসামি হতে পারেন সাকিব।

জানতে চাইলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, দুর্নীতির অভিযোগে সংস্থার উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অপর সদস্য হলেন সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। ৯ এপ্রিল থেকে কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন।

দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চিঠি পাঠিয়েছে দুদক।

গত ৬ এপ্রিল সাকিব আল হাসানের বিরুদ্ধে নানা ‘অনিয়ম-দুর্নীতির’ অভিযোগ অনুসন্ধান পর্যায়ে আছে বলে জানিয়েছিলেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। ওই দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের আশঙ্কা; এমনও হতে পারে, সাকিব দুদকের আসামিও হতে পারেন।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

নতুন সরকারের শপথে আমন্ত্রণ পেতে পারেন মোদী–শেহবাজ

জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

রামিসা হত্যায় দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

হরমুজে উত্তেজনার জেরে ইরানে রাতভর মার্কিন হামলা

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

‘আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই