বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজধানীতে র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২৬ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ছিনতাইবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২৬ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


গ্রেফতাররা হলেন- আবু সিদ্দিক (৫০), দেওয়ান কোরবান (২৫), মো. রাজা (২০), রাকিব ইসলাম (২০), রাব্বি হাসান (২১), ইমরান পাটোয়ারি (২৩), মো. রাব্বি (২০), মো. সাকিব (১৮), মো. শরিফ (২৩), দীন ইসলাম (১৯), সজিব মিয়া বাবু ওরফে টেংরা বাবু (২৪), মো. মিরাজ (২০), মো. ফয়েজ (২০), মো. মুসা (২০), মো. শাকিল (২০), আব্দুল কাদির (২২), মো. শাহিন (৩০), রুবেল হোসেন (৩২), মো. শামসের (২১), মো. রনি (৩৫), মো. আকাশ (২৫), মো. হৃদয় ওরফে বেচু (২৮), হোসাইন জমাদ্দার (২৯), মো. জাহিদ (২৪) এবং আশরাফুল (২০)।


বুধবার (২২ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি, ১৩টি চাকু ও ১২টি ক্ষুর উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, রাজধানীর মোহাম্মদপুরসহ র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ছে। এ পরিপ্রেক্ষিতে র‌্যাব টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ায়। পরে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২৬ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর এএসপি আসিফ তপু জানান, গ্রেফতাররা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতে ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। কেউ কেউ কারাভোগও করেছে।


তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমিরাতে আটক আরও ২৪ বাংলাদেশি শিগগিরই মুক্তি পাচ্ছেন

জেতার নেশায় এখনো মগ্ন রোনালদো সাক্ষাতকারে বললেন, ‘ইনশাআল্লাহ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

রফতানিতে শুল্ক ছাড়, মিত্রদের জন্য মার্কিন উপহার

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সুস্থ গণতন্ত্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য: বিরোধীদলীয় নেতা

রামেবি ক্যাম্পাসের শত শত গাছ লুটের অভিযোগ

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরা ঢাকায়

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশে বিএনপি’র দোয়া ও মৌন মিছিল

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী