বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মোটরসাইকেল শোডাউন ‘সন্তোষজনক ব্যাখ্যা না দিলে বিএনপি নেতা শামীমের শাস্তি’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

দলীয় নির্দেশনা অমান্য করে নোয়াখালীর হাতিয়ায় মোটরসাইকেল শোডাউন করায় বিএনপির চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে শামীমকে শোকজ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে শামীমকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) প্রায় হাজারখানেক মোটরসাইকেল নিয়ে শোডাউন করায় দ্বীপ উপজেলা হাতিয়ার রাস্তায় দেখা দেয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জনসভার আগে শামীমের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। অথচ এ ধরনের সভা-সমাবেশ এবং মোটরসাইকেল শোভাযাত্রা না করার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়েছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, জনগণের দুর্ভোগ হয়- এমন কোনো কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দিয়েছে বিএনপির হাইকমান্ড। বিশেষ করে কোনো প্রকার বিলবোর্ড টানানো এবং নেতাদের শোডাউন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এ সংক্রান্ত এক নির্দেশনা দলের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হয়।

এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে শোডাউন করায় এরই মধ্যে শোকজ করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে।

এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর একই অপরাধে খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল, নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দীন রাজিব এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদ

চট্টগ্রামে রগ কাটা অবস্থায় শিক্ষার্থীর লাশ উদ্ধার

ডিএসসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন সাদিক কায়েম

ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত: পুতিনের হুঁশিয়ারি

ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের আহ্বান এরদোয়ানের

ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে স্বচ্ছতা দাবি মার্কিন কংগ্রেস সদস্যদের

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: সাংবাদিকদের সঙ্গে ইসির মতবিনিময় সোমবার

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তির দাবিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ব্রিটেনে অভিবাসন ইস্যুতে বিক্ষোভ, তিনজন গ্রেফতার