শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তবে কি এক হতে যাচ্ছে ৩ দেশ!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ

Spread the love


ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশসহ অন্যান্য দেশগুলিকে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে। বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষে সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।

সংশ্লিষ্টরা জানায়, বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ‘অবিভক্ত ভারত’ সেমিনারে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ এখনও এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেনি।

বর্তমান পরিস্থিতি বিবেচনা বিশ্লেষকেরা বলছেন, ঢাকা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহনের বিষয়টি করে তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।

আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সকল দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হোক।’

উল্লেখ্য, ১৮৬৪ সালে কলকাতার ঘূর্ণিঝড়, ১৮৬৬ ও ১৮৭১ সালের দুটি বন্যার কারণে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এরপরেই ১৮৭৫ সালে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) প্রতিষ্ঠা করা হয়। সে সময় টেলিগ্রামের মাধ্যমে উপমহাদেশের আবহাওয়ার তথ্য ও সতর্কতা পাঠাত আইএমডি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রীর পদত্যাগ দাবিতে কাল ‘মন্ত্রণালয় অভিমুখে যাত্রা’

হরমুজ প্রণালি সচল করতে প্রস্তুত ৬ দেশ: যৌথ বিবৃতি জারি

বলিভিয়ায় নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ

দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন ড. ইউনূস

অর্ধেকে নেমেছে গ্যাস সরবরাহ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ ও শিল্প খাত

ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

নবম পে-স্কেল দাবিতে যমুনা অভিমুখে মিছিল, পুলিশের জলকামান নিক্ষেপ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের নিয়ে যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়