মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশকে কখনো বন্ধু রাষ্ট্র মনে করেনি ভারত: শামসুজ্জামান দুদু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশকে ভারত কখনো বন্ধু রাষ্ট্র মনে করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করে। আমরা তাদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেইনি, যেটা বন্ধু রাষ্ট্রের সঙ্গে কোনো রেশ নিয়েছে। কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করেনি। আজ আমরা ৫৩ বছরের ঘটনাবলিকে যদি সামনে নিয়ে আসি তাহলে মনে হবে, ভারতে এযাবৎকালে যখনই যে পদক্ষেপ নিয়েছে, সেটা কোনো বন্ধুত্বপূর্ণ দেশ, বন্ধু রাষ্ট্র নিতে পারে না। অথচ ভারত দাবি করে তারা আমাদের বন্ধু রাষ্ট্র।

তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা যে অস্ত্রগুলো ফেলে গিয়েছিল সেগুলো ভারতের সেনাবাহিনী লুটপাট করে নিয়ে গেছে। দেশের সম্পদ নানান ভাবে লুটপাট করে নিয়েছে তারা।

তিনি আরও বলেন, গত পাঁচ মাস আগে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালিয়েছে, সেই হত্যাকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী দেশ। যে ফেলানীকে হত্যা করেছে সীমান্তে। আমাদেরকে বন্ধু দাবি করা রাষ্ট্র (ভারত) আমার দেশের সাধারণ জনগণের হত্যাকারীকে আশ্রয় দিয়েছে। কোনো বন্ধু রাষ্ট্র বাংলাদেশের জনগণের হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন রাষ্ট্রপতি কে: আলোচনায় বিএনপির যে সকল নেতারা

২১ এপ্রিল শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা: প্রকাশিত হলো পূর্ণাঙ্গ সূচি

হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর গুজব:তথ্যমন্ত্রী

মেক্সিকোর বারে গুলিতে নিহত ৭

ডেমরার আমুলিয়ায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ

এনবিআর কর্মকর্তাদের প্রতি সরকারের কঠোর হুঁশিয়ারি: কর্মস্থলে ফেরার নির্দেশ

মেয়েদের অনার্স পর্যন্ত পড়াশোনা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর