রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফারুক হাসানের ওপর হামলা অপরাজনৈতিক তৎপরতার বহিঃপ্রকাশ: জাতীয় নাগরিক কমিটি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

Spread the love

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা অপরাজনৈতিক তৎপরতারই বহিঃপ্রকাশ। এই ধরনের হামলায় সামাজিক ও রাজনৈতিক পরিসরে বিদ্যমান সব কর্তৃত্ববাদী ব্যবস্থা ও উপাদানকে সমূলে উচ্ছেদ করা না গেলে এই ধরনের সন্ত্রাসবাদিতার নিদর্শন বারবার প্রকাশিত হতে থাকবে। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

রোববার (৫ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকালে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে একদল সন্ত্রাসীদের দ্বারা ফারুক হাসান হামলার শিকার হয়েছেন।

সমাবেশে বর্তমান সংবিধানকে নাকচ করে ফারুক হাসান বলেন, বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা জুলাই-আগস্টে বিপ্লব করেছি। আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদের হাইকোর্ট দেখানো হয়। এছাড়াও সমাবেশে তিনি আহতদের পুনর্বাসনে সরকারের তরফ থেকে অবহেলার সমালোচনা করেন।

জাতীয় নাগরিক কমিটি মনে করে, আজকের এই হামলা পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত এবং ব্যবস্থার তাবেদার শক্তির উগ্র আস্ফালন। জাতীয় নাগরিক কমিটি প্রতিষ্ঠার দিন থেকেই প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির সংস্কার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কথা বলে আসছে। এরপরও বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করতে গিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী সময়েও বাধা এবং হামলার শিকার হচ্ছেন।

এছাড়া হামলায় জড়িতদের তদন্তপূর্বক চিহ্নিত করে অতিদ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, অস্ত্র নিয়ে হাজির বর–কনে

ভুল কমিউনিটি সেন্টারে বরযাত্রা: খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর রায় আজ

উগান্ডায় স্কুলবাস উল্টে ২০ শিক্ষার্থীসহ ২১ জন নিহত

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যক্রম চলছে

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে, ইউনিটপ্রতি দাম ১০.৫০ টাকা

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমান এমডি ও স্ত্রী গ্রেফতার

বজরঙ্গি মুন্নি হর্ষালি ফিরছেন ৬৫ বছরের সুপারস্টারের সঙ্গে

চীনা প্রতিষ্ঠান থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ২৫ টাকায় কিনবে সরকার

রক্তাক্ত সাইফকে কেন অটোতে হাসপাতালে নেন ছেলে ইব্রাহীম?