মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বজরঙ্গি মুন্নি হর্ষালি ফিরছেন ৬৫ বছরের সুপারস্টারের সঙ্গে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

২০১৫ সালের ব্লকবাস্টার ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ছোট্ট মুন্নিকে এখনও ভোলা যায়নি। নির্বাক পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছিলেন হর্ষালি মালহোত্রা। প্রায় এক দশক পর এই হর্ষালি এবার দক্ষিণ ভারতীয় সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরে আসছেন।

হর্ষালি তেলুগু সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণের আসন্ন ছবি ‘অখণ্ড-২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এটি তার তেলুগু সিনেমায় ডেবিউ। খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গে হর্ষালির অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

‘বজরঙ্গি ভাইজান’-এ হর্ষালি সাত বছর বয়সে সালমান খানের সঙ্গে কাজ করেছিলেন। তার নিষ্পাপ চাহনি এবং শক্তিশালী অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। তিনি এই চরিত্রের জন্য একাধিক পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন এবং সমালোচকদের প্রশংসাও অর্জন করেছিলেন। তবে এরপর দীর্ঘদিন তাকে বড়পর্দায় দেখা যায়নি।

অভিনয়ের দীর্ঘ বিরতির পর হর্ষালি অবশেষে ফিরে এসেছেন। পরিচালক বোয়াপাটি শ্রীনু, যিনি প্রথম পর্বের ‘অখণ্ড’ পরিচালনা করেছিলেন, এবারও ছবি পরিচালনা করছেন। হর্ষালি সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টের মাধ্যমে প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; সে ছিল একটি অনুভূতি, একটি স্মৃতি, একটি হৃৎস্পন্দন… যা আপনার এবং আমার সঙ্গে থেকে গেছে।”

নতুন ছবিতে হর্ষালি ‘জনানি’ নামের চরিত্রে অভিনয় করবেন, যা গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসবে। এই ছবিতে তার উপস্থিতি নিশ্চিতভাবেই সিনেমাপ্রেমীদের আগ্রহ আরও বাড়াবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী হিসেবে নিজ জেলা বগুড়ায় তারেক রহমানের প্রথম সফর

ইরানে ইসরায়েলি হামলায় দুই দিনে নিহত ১২৮, আহত ৯০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে অবহেলার কারণে ৫ নিরাপত্তা প্রহরী বরখাস্ত

সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

‘অপারেশন ট্রু প্রমিজ ৪’: মার্কিন রণতরি ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

সিআইএমএস-এ তথ্য হালনাগাদের আহ্বান ডিএমপির

আমরা নিশ্চিত খামেনি মারা গেছেন: ট্রাম্প

ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন: সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের জোর তৎপরতা