রাজধানীর বিভিন্ন সড়কে বর্তমানে যারা আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিক আন্দোলনের নামে সড়কে যারা অবস্থান করছেন, তাঁদের সঙ্গে শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বন্ধ থাকা কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়ে


















