রবিবার , ১ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর দুই বাংলাদেশির মরদেহ কোথায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

Spread the love

সৌদি আরবে গত ১৪ অক্টোবর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তারের মরদেহ কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানতে পারেনি তাঁদের পরিবার। মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ সরকারের পাঠানো কূটনৈতিক নোটেরও জবাব দেয়নি রিয়াদ। রোববার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জানায়, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আগে থেকে তাদের কোনো তথ্য দেয়নি। সৌদি প্রেস এজেন্সিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি থেকেই কেবল বিষয়টি জানতে পারে কনস্যুলেট।

পরে মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত বিবরণ, আদালতের রায়, আইনি সহায়তা এবং মরদেহের পরিণতি সম্পর্কে জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ। তবে এখন পর্যন্ত ওই নোটের কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।

এদিকে, ভিয়েনা কনভেনশনের ৩৭ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো বিদেশি নাগরিকের মৃত্যু হলে সংশ্লিষ্ট দেশের কনস্যুলেটকে বিলম্ব না করে অবহিত করার বিধান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নজরুলের পরিবার ও সুইটির বাবা তাঁদের সন্তানের মরদেহ বা দেহাবশেষ অন্তত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

মানবাধিকার সংগঠনগুলোও এ ঘটনায় প্রশ্ন তুলেছে। ২০২৩ সালের আগস্ট থেকে আটক থাকা ওই দুই বাংলাদেশি মৃত্যুদণ্ডের মুখে ছিলেন—এ বিষয়ে তাঁদের পরিবার কিংবা বাংলাদেশ মিশন আগে থেকে অবগত ছিল না বলে যে তথ্য সামনে এসেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনগুলো। একই সঙ্গে বাংলাদেশ মিশনের ভূমিকা খতিয়ে দেখার দাবি উঠেছে।

এ ঘটনায় গত ২৮ অক্টোবর হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আবেদনে দুই বাংলাদেশির আটক, বিচারপ্রক্রিয়া এবং তাঁদের কনস্যুলার সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট সব নথিপত্র প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কারা হলেন নতুন প্রতিমন্ত্রী? শপথ সম্পন্ন

সৌদি আরবের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ

বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চে

সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

শিক্ষিত বেকার কমাতে শিক্ষাব্যবস্থাকে সাজানো হচ্ছে : প্রধানমন্ত্রী

সেঞ্চুরিতে চট্টগ্রামে প্রোটিয়াদের দাপট জর্জির অভিষেক

ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা শেখ হাসিনার

রাষ্ট্রীয়ভাবে খালেদা জিয়ার দাফন, জনসাধারণের প্রবেশ নিষেধ

ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা রিট আবেদন বাতিল