বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা রিট আবেদন বাতিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ণ

Spread the love

হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। রিটের ওপর শুনানি শেষে আদালত গতকাল বুধবার আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ গত ১৩ মে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেট প্রকাশের বিরুদ্ধে এই রিট করেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। একই বছরের ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ভোটের ফলের গেজেট প্রকাশ করে এবং তাপস শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফলাফল বাতিলের দাবিতে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক ২০২০ সালের ৩ মার্চ একটি মামলা করেন।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ১৯ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ বিভিন্ন সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এর মধ্যে ইশরাকের করা নির্বাচনী মামলায় চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেন। সেই রায়ে তাপসকে নির্বাচিত ঘোষণা বাতিল করে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করা হয়।

আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) গত ২৭ এপ্রিল ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু চিঠির পরও কোনো উদ্যোগ না নেওয়ায় ইশরাকের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত