বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ

Spread the love

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম তাঁকে বিজয়ী ঘোষণা করেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনটির ১৮৩টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।

ফলাফল অনুযায়ী, দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ২৮ হাজার ৭১৫।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত আসনটিতে ৫২ শতাংশ ভোট পড়ে।

নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটি এবং বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে ছিলেন।

নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের থাকার কথা ছিল।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিনা খরচে দেশে আসবে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর রায় আজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের নিরঙ্কুশ জয়

মডেল মসজিদ প্রকল্পে মেগা দুর্নীতি তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সংসদ অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করার জোরালো নির্দেশ স্পিকারের

নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগের ঘোষণা প্রধানমন্ত্রীর

আসলে কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

হাদি হত্যাচেষ্টা মামলা: নরসিংদী থেকে অস্ত্র উদ্ধার

চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

কিংদাও বন্দরে কার্গো জাহাজে আগুন, নিহত ২০