বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৭:২০ পূর্বাহ্ণ

Spread the love

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাতার সরকার প্রয়োজনে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বিএনপির নির্ভরযোগ্য সূত্র। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।

একইদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান—খালেদা জিয়ার শারীরিক অবস্থা “অপরিবর্তিত” থাকলেও চিকিৎসায় সাড়া মিলছে।

দলের মধ্যপ্রাচ্যভিত্তিক নেতাদের বরাত দিয়ে জানা যায়, বিদেশে স্থানান্তরের প্রয়োজন দেখা দিলে কাতার সরকার সহযোগিতা দিতে প্রস্তুত। প্রয়োজন হলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সও পাঠানো হবে। গত জানুয়ারি লন্ডনে যাওয়া এবং মে মাসে দেশে ফেরার সময়ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছিল।

গত বছর গণঅভ্যুত্থানে পূর্ববর্তী সরকারের পতনের পর ৫ আগস্ট মুক্তি পান খালেদা জিয়া। এরপর ১১৭ দিন চিকিৎসা নিয়ে তিনি গত ৬ মে ঢাকায় ফেরেন।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে পরবর্তীতে সিসিইউতে ভর্তি করা হয়। ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সমন্বিতভাবে চিকিৎসা দিচ্ছেন এবং বিষয়টিকে “সংকটাপন্ন” বলে বর্ণনা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও চোখের নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টিসিবি লিটার প্রতি ৩৫ টাকা বাড়াল তেলের দাম

জকসু ভোট চলাকালে কেন্দ্রে প্রবেশের চেষ্টায় নারী আটক

উত্তরের তিন জেলায় তারেক রহমানের নির্বাচনী সফর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে আহত ২০

ইরান থেকে তৃতীয় দফায় ফিরলেন আরও ৩০ বাংলাদেশি নাগরিক

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর

আগুনের নেপথ্যে হাসিনার ক্ষমতালিপ্সা: ফারুকী

হাসিনাসহ ১৭ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

মহামারি প্রতিরোধে সরকারের প্রস্তুতি ও স্বাস্থ্য খাতের সংস্কারের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর