মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতীয় গ্রিড পুনরুদ্ধারের কাজ শেষ, বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে ধাপে ধাপে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ

Spread the love

জাতীয় গ্রিডের পুনরুদ্ধার বা রিস্টোরেশনের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ কাজ শেষ হয় বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।

প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে বিদ্যুতের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং কমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এর আগে, মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এ বিভ্রাটের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া এলাকাগুলোর মধ্যে ছিল ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের বিভিন্ন এলাকা।

পিজিসিবি জানায়, জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের সময় প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করেন। জাতীয় গ্রিড ব্যবস্থা ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক ছিল। গ্রিড পুনরুদ্ধারের কাজ শেষ হলেও বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করায় উৎপাদন বাড়তে কিছুটা সময় লাগবে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিংও কমে আসবে।

অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শাপলা চত্বর হত্যাকাণ্ড : শুধু ঢাকাতেই ৩২ জন হত্যার প্রমাণ মিলেছে

নবম পে-স্কেল দাবিতে যমুনা অভিমুখে মিছিল, পুলিশের জলকামান নিক্ষেপ

অর্থ আত্মসাৎ মামলায় সাকিবসহ ১৫ জনকে দুদকের তলব

ভোটের দিন জনগণের জাগরণই ষড়যন্ত্রের বিরুদ্ধে মূল অস্ত্র: তারেক রহমান

বাংলাদেশের সংখ্যালঘুরা কেন আতঙ্কিত 

ভালুকায় কারখানায় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে

নিজ হাতে মনোনয়ন জমা দেবেন তারেক রহমান: আমীর খসরু

বিজয়ের সরাসরি হুংকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে

তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

কেন যুদ্ধে জড়াল পাকিস্তান-আফগানিস্তান, আল-জাজিরার বিশ্লেষণ