রবিবার , ৩ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শাপলা চত্বর হত্যাকাণ্ড : শুধু ঢাকাতেই ৩২ জন হত্যার প্রমাণ মিলেছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, শুধু ঢাকাতেই এ ঘটনায় অন্তত ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

রোববার তিনি বলেন, আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এর আগে গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন বেঞ্চ তদন্তের সময়সীমা দুই মাস বাড়িয়েছিল।

উল্লেখ্য, শাপলা চত্বরের ওই ঘটনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হক-এর পক্ষে করা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের এই আলোচিত ঘটনার বিষয়ে প্রতিবেদন দাখিল হলে পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ