বুধবার , ২১ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ধর্মীয় বিভেদ নয়, সবার পরিচয় বাংলাদেশি: তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার নিজস্ব বিষয়, তবে বাংলাদেশের সব মানুষের একমাত্র পরিচয় তারা এ দেশের নাগরিক। ধর্মের নামে কোনো বিভেদ নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।

মঙ্গলবার রাতে চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ ধর্মীয় পরিচয় নির্বিশেষে জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেদিন কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ কিংবা কে খ্রিস্টান—তা বিবেচনা করা হয়নি। সবাইকে দেখা হয়েছে মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের মানুষ হিসেবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও মানুষের ধর্মীয় পরিচয় মুখ্য ছিল না। ছাত্র-জনতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তির ধর্ম কী, তা কেউ জানতে চাননি। তাই আগামীর বাংলাদেশেও ধর্মের নামে কোনো বিভেদ থাকা উচিত নয়।

তারেক রহমান বলেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সবার উদ্দেশে বলতে চান, এই দেশ সবার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান—যে ধর্মের মানুষই হোন না কেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।

দেশ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, একটি সুন্দর ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার সব ধর্মের মানুষের সহযোগিতা প্রত্যাশা করে।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও চট্টগ্রামের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় পূজা উদযাপন পরিষদের সদস্যরা প্রধানমন্ত্রীকে একটি বনসাই গাছ উপহার দেন। অন্যদিকে, পূজামণ্ডপের উন্নয়নে নগদ ২০ লাখ টাকা অনুদান দেন তিনি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিমানবন্দর থেকে সরাসরি পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেতানিয়াহুর ওপর বিরক্ত ট্রাম্প

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বই দেখে লেখা, দুই শিক্ষককে অব্যাহতি

বিদ্রোহী মমতা: ‘পদত্যাগ নয়, প্রয়োজনে বরখাস্ত করার চ্যালেঞ্জ’

আমিরাতে আটক আরও ২৪ বাংলাদেশি শিগগিরই মুক্তি পাচ্ছেন

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং

রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত

রংপুরে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরির চক্র ধ্বংস, ৭ গ্রেপ্তার